যশোরের সাবেক জেলা প্রশাসক ও মন্ত্রিপরিষদ সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয় এর সঙ্গে ঢাকা অফিসে এক সৌজন্য সাক্ষাৎ করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।
০৬ আগস্ট রবিবার সকালে সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, বাঘারপাড়া উপজেলা পরিষদের বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,
দোহাকুলা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জহুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীন মোহাম্মদ দিলু পাটোয়ারি,
ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ৯ নং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত প্রমুখ।
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয় এর সঙ্গে যশোর ৪ আসন অভয়নগর,বাঘারপাড়া, ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন।


Leave a Reply