যশোর শহরের কিসমত রাজাপুরে শিশু আমেনা হত্যার রহস্য নতুন দিকে মোড় নিয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বা সে মায়ের পরকীয়ার বলি বলে প্রথম দিকে ধারণা করা হলেও পুলিশি তদন্তে উঠে এসেছে অন্য কারণ। পড়াশোনা না করায় মায়ের শাসনে আকস্মিক মৃত্যু হলে আত্মরক্ষার্থে মা নিজেই তার মেয়েকে গলায় রশি দিয়ে বেঁধে আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন। আদালতে দেয়া জবানবন্দিতেও একই কথা বলেছেন আমেনার মা রোজিনা।
শুক্রবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল রোজিনার জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, অভিযোগ উঠেছে শিশু আমেনা হত্যার বিষয় নিয়ে স্থানীয় একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। নিজেদের স্বার্থে প্রকৃত ঘটনা ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই একরামুল হুদা জানান, আদালতে দেয়া জবানবন্দিতে রোজিনা জানিয়েছেন, গত ২৫ জুলাই বিকেল ৪টায় আমেনা প্রাইভেট পড়তে যায়। শিক্ষক অসুস্থ থাকায় না পড়ে বাড়িতে চলে আসে সে। সময় রোজিনা প্রতিবেশী ডালিমের বাড়ির সামনে গল্প করছিলেন। সেসময় সেখানে যায় আমেনা। আমেনাকে বাড়িতে যেয়ে পড়তে বসতে বলে মা রোজিনা। কিন্তু আমেনা রাজি হয়না। এক পর্যায়ে রাগ করে আমেনাকে বাড়িতে পাঠিয়ে পড়তে বসতে বলেন মা। একঘণ্টা পর রোজিনা বাড়িতে এসে দেখেন আমেনা পড়তে বসেনি।
বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পড়তে না বসাার কারণ জানতে চাইলে তারও কোনো উত্তর দেয় না। এতে রেগে রোজিনা দুই হাত দিয়ে মেয়ের মাথা ধরে জোরে ঘুরিয়ে দেন। সাথে সাথেই রোজিনার গায়ের উপর ঢলে পড়ে আমেনা। ওই সময়ই মারা যায় সে। এতে ভয় পেয়ে যান রোজিনা। মেয়ের মৃতুশোক থেকে নিজের জীবনাশঙ্কায় পড়েন তিনি। আত্মরক্ষার্থে দড়ি গলায় পেঁচিয়ে আড়ার সাথে আমেনার মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করতে থাকেন।
জবানবন্দিতে রোজিনা আরও বলেছেন, তিনি নিজেকে বাঁচানোর জন্য লোকজনকে আত্মহত্যার কথাটি বলেছিলেন।
এ বিষয়ে ডিবির এলআইসি টিমের এসআই মফিজুল ইসলাম বলেন, শুক্রবার তারা রোজিনাকে তার বাড়িতে নিয়ে যান। প্রাকটিক্যালি কীভাবে এ ঘটনা ঘটেছিল সে বিষয়টি জানান রোজিন। রোজিনার দেয়া তথ্য যাচাইয়ে এলাকাবাসীর সাথে তারা কথা বলেন। ধর্ষণ কিংবা আটক অপর আসামি মজনুর সেসময় ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, তদন্তে আরও উঠেছে তিন বছর বয়সে শিশু আমেনা স্থানীয় এক কিশোর কর্তৃক যৌন নিপিড়নের শিকার হয়েছিল। যা স্থানীয়রা সালিশের মাধ্যমে মিমাংসা করে দিয়েছিলেন।মফিজুল ইসলাম আরও জানান, মজনুর এঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যদি প্রমাণ পাওয়া না যায় তাহলে চার্জশিটে মজনুকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হবে।
উল্লেখ্য, এঘটনায় কোতোয়ালি থানায় রোজিনা ও তার কথিত প্রেমিক মজনুর রহমানের বিরুদ্ধে মামলা করেন শ^াশুড়ি মর্জিনা বেগম। মামলায় দাবি করা হয়, পল্লী চিকিৎসক মজনু শিশু আমেনাকে ধর্ষণ করে এবং পরে হত্যা করে। পুলিশ তাদেরকে আটক করে। স্থানীয়রা প্রেসক্লবা যশোরে রোজিনা ও মজনুর ফাঁসির দাবিতে মানববন্ধন করে।
অন্যদিকে এ মামলার রহস্য উদঘাটনে পুলিশ আদালতে দুই আসামির রিমান্ডের আবেদন জানায়। আদালত রোজিনার একদিনের ও মজনুর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার রোজিনাকে নিয়ে ডিবির এলআইসি টিমের এসআই মফিজুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই একরামুল হুদা ঘটনাস্থলে যান। সেখানে রোজিনা ও এলাকাবাসীর সাথে কথা বলে রোজিনার দেওয়া আদালতে জবানবন্দির সত্যতা পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, অপর একটি সূত্র বলছে স্থানীয় একটি মহল আমেনাকে পুজি করে ফাঁয়দা লোটার চেষ্টা করছে। সে বিষয়েও পুলিশের তদন্তের দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply