1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কামাল সব সময় খেলাধুলা-সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা রাখত

  • শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

খেলাধুলায় বাংলাদেশ যে এগোচ্ছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল তার ভিত তৈরি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা এদেশে স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। সে সংগ্রামের পথ দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর জাতির পিতা এদেশের খেলাধুলার উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের পরিবার সব সময় ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিল।

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় শেখ কামালের অবদানের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, খেলাধুলায় বাংলাদেশ যে এগিয়ে তার ভিত তৈরি করে দেয় শেখ কামাল। শেখ কামাল বেঁচে থাকলে আমাকে এত বড় দায়িত্ব নিতে হতো না। শেখ কামাল বেঁচে থাকলে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রাখতে পারত।

ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব দিকেই বাংলাদেশ অগ্রগামী এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী সারাদেশে থাকা মেধাবীদের খুঁজে বের করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সারাদেশে অনেক মেধা লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করুন। তারা বিশ্ব দেশের মুখ উজ্জ্বল করবে।

জাতির সার্বিক উন্নয়নে ক্রীড়া ও সংস্কৃতির উন্নতিও জরুরি এমন মন্তব্য করে সরকারপ্রধান খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সরকারের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটটি বিভাগে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানের মধ্যে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ বিতরণ করেন।

আজীবন সম্মাননা পেয়েছেন হকির সাবেক তারকা আবদুস সাদেক। সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ এবং গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।

উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ ক্যাটাগরিতে তরুণ টেবিল টেনিস তারকা মুহতাসিন আহমেদ হৃদয় পুরস্কার পেয়েছেন।

ক্রীড়া সংগঠকের স্বীকৃতি পেয়েছেন তিনজন। তারা হলেন- তৃণমূল পর্যায়ে সাঁতার নিয়ে কাজ করা আমিরুল ইসলাম, নারী ফুটবল নিয়ে কাজ করা মালা রানী সরকার ও ফজলুল ইসলাম।

ক্রীড়া ফেডারেশন হিসেবে সেরার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এছাড়া ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর ক্যাটাগরিতে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), ক্রীড়া সাংবাদিক হিসেবে খন্দকার তারেক মো. নুরুল্লাহ এবং ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে আতাহার আলী খান পুরস্কার পেয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews