পবিত্র আশুরার ছুটির দিনে বিদ্যালয়েরর অনুমতি ছাড়া ছাত্র-ছাত্রীদের একাংশ নিয়ে বনভোজনের নামে পবিত্র আশুরা উপলক্ষে গান-বাজনা সহ বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণের সময় অতিবাহিত করা ও অন্যান্য শিক্ষকদের মানসম্মান সহ পবিত্র আশুরার ভাব গম্ভীর্যতা তক্ষুন্ন হয়েছে বলে কারণ দর্শনের নোটিশ দিয়েছে এক এক গণিত শিক্ষককে।
ঘটনাটি ঘটিয়য়েছে, পবিত্র আশুরার দিন শনিবার যশোর সাদরের ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে মনিশংকর কুমার ঘোষাল নামক এক অংকের শিক্ষক।
পবিত্র আশুরার দিন দশম শ্রেণীর ২২ জন শিক্ষার্থী নিয়ে গান- বাজনা সহ বনভোজনের আয়োজন করে। যা পবিত্র আশুরার ভাবগাম্ভীর্য ক্ষুন্ন সহ স্থানিয়দের জবাবদিহিতায় পড়তে হচ্ছে প্রধান শিক্ষকে।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম বলেন, ঘটনাটি ঘটেছেন পবিত্র আশুরার দিন শনিবার। এবং রবিবারে স্থানিয় গন্যমান্য সহ ধর্মপ্রান মানুষেরা তাকে জবাবদিহিতায় ফেলেছে।
সোমবার বিদ্যালায় চলাকালীন তাকে একটি লিখিত কারণ দর্শনের নোটিশ দিয়েছেন। এতে ৭ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এবং বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়েছেন প্রধান শিক্ষককে।
এ ঘটনার পর বুধবার প্রধান শিক্ষক রবিউল ইসলাম পোস্ট অফিসে রেজিঃ ডাকে কারণ দর্শনের নোটিশটি প্রেরণ করেন। এই রিপোর্টটি লেখা পর্যন্ত ওই শিক্ষকের এহোনো আচরণের জন্য শংকিত হয়ে একটি জিডি করার প্রক্রিয়া চলছিল।
অভিযুক্ত শিক্ষক মনি শংকর ঘোষালকে 01714835056 নাম্বারে ফোন করলে তিনি তা রিসিভ করেনি।
ওই কারণ দর্শনের নোটিশটিতে আরো বলা হয়েছে স্বকৃতি প্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ এর ১১ (ডি)
রাজনৈতিক ব্যক্তি সুবিধা ভোগের উদ্দেশ্যে প্রত্যক্ষভাবে শিক্ষকদের এক অংশকে অন্য অংশের বিরুদ্ধে উত্তেজিত করা বা প্রভাবিত করা। ১১(এফ) প্রধান শিক্ষক এবং প্রতি স্বাক্ষরকারী বর্তমান ইউএনও মহোদয়, যশোর সদরের নির্দেশনা অমান্য করা।
১১ (জি) বিদ্যালয় প্রাঙ্গণ ব্যক্তিগত সার্থ রক্ষার কাজে ব্যবহার করা যা স্কুল স্বার্থের পক্ষে ক্ষতিকর বলে বিবেচিত।এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থ গ্রহণরকরা হবেনা তা আগামী ৭ কার্য দিবসের মধ্যে তাকে লিখিত ব্যাক্ষা দিতে বলা হয়েছেন।

Leave a Reply