1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে মা ছেলে আটক

  • বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে মা ছেলে আটক

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যশোরের উপপরিচালক কামরুজ্জামান ও উপ প্রকল্প পরিচালক জহুরুল ইসলামের স্বাক্ষর জাল করে প্রায় ১৬ লাখ টাকা অগ্রণী ব্যাংক যশোর ও ঝিনাইদহের কালীগঞ্জ শাখা থেকে উঠিয়ে নেয়ার অভিযোগে মা ছেলেকে আটক করেছে পিবিআই যশোর।

আটক দুইজন হলো, মণিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের মৃত রঞ্জন বিশ্বাসের স্ত্রী মাধবী রাণী বিশ্বাস (৫৭) এবং তার ছেলে উত্তম কুমার বিশ্বাস (৪০)।

পিবিআই জানিয়েছে, অগ্রণী ব্যাংক যশোর ও ঝিনাইদহ শাখা থেকে পেনশন ফান্ড থেকে টাকা দেয়া হয়। আসামিরা গত ৯ জুলাই অগ্রণী ব্যাংক যশোর রেলবাজার শাখা থেকে ৮ লাখ টাকা ও ঝিনাইদহ শাখা থেকে ৭ লাখ ৯৯ হাজার টাকা উঠিয়ে নেয়। এই সংক্রাস্ত অভিযোগ হওয়ার পর গত মঙ্গলবার যশোরের রাজারহাট থেকে মা ও ছেলেকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জানাগেছে,

মাধবী রাণী বিশ্বাস পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র কর্মচারী ছিলেন। অবসরে গিয়ে তিনি যশোর জেলা দপ্তরের ‘পেনশন ফান্ড, যশোর’ শিরোনামে অগ্রণী ব্যাংকের যশোর দড়াটানা শাখার এসটিডি হিসাব নম্বর (০২০০০১৫৫১৬৬৯৮) এর ব্যাংক হিসাবের মাধ্যমে পেনশন গ্রহণ করতেন।

এ কারণে অগ্রণী ব্যাংকে আসামির নিয়মিত যাতায়াত ছিল। সে সুযোগে আসামি মাধবী রানী ও আসামি উত্তম কুমার বিশ্বাস বিআরডিবি থেকে ৪৪৪৫৮৩৮ নম্বর চেকের পাতা চুরি করে যশোর রেল বাজার শাখা ও ঝিনাইদহের কালীগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করে মর্মে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়।

এই ঘটনার সাথে আরো কোন আসামি জড়িত আছে কি-না তা পুলিশ তদন্ত করছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্র:রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews