নগদের টাকা আত্মসাতের মামলায় সেলস অফিসার শেখ ছোহাইব ইসলাম রুমিকে আটক করেছে পুলিশ। বুধবার আটক রুমিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক রুমি যশোর শহরের লোহাপট্টির শেখ নুরুল ইসলাম খোকনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি ফাইনেক্স ডিস্ট্রিবিউশন লিমিটেড নগদের সেলস অফিসার হিসেবে যোগদান করেন রুমি। গত ৭ মে রুমি যশোর অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে টাকার হিসাব বুঝে দিতে গিয়ে তিন লাখ ২০ হাজার টাকা ঘাটতি পড়ে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদে এ টাকা আত্মসাতের কথা স্বীকার করে।
পর দিন রুমি আত্মসাতকৃত টাকা ৮ জুনের মধ্যে পরিশোধ করে দিবেন বলে একটি অঙ্গীকারনামা করে দেন। ধার্য দিনে টাকা পরিশোধ না করায় টাকা পরিশোদের জন্য তাকে নোটিশ দেয়া হয়। এরপরও টাকা পরিশোধ না করায় রুমির সাথে দেখা করে টাকা পরিশোধের কথা বললে টাকা দিবেনা বলে জানিয়ে দেন।
টাকা আদায়ে ব্যর্থ হয়ে মঙ্গলবার নগদের এ্যাসিস্টেন্ট ম্যানেজার রকিত হোসেন বাদী হয়ে প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগে ভিত্তিতে রুমিকে আটক করে আদালতে সোপর্দ করেছেন।

Leave a Reply