মো. রেদোয়ান বিন ওয়াহিদ জিপিএ-৫ পেয়েছে। সে এবারের এসএসসি পরীক্ষায় যশোরের ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছিলো। সে সাড়ে ১১ শ নম্বরের মধ্যে এক হাজার ৯৮ পেয়েছে।
রেদোয়ান উপজেলা পর্যায়ে তৃতীয় ও ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। রেদোয়ান জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিলো।
সে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জেষ্ঠ্য শিক্ষক মো. ওয়াহেদ মোরাদ ও গৃহিনী মোছাম্মাদ বিলকিস আরা পারভীনের ছেলে।
সে দুই ভাইয়ের মধ্যে ছোট। রেদোয়ান ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।

Leave a Reply