আজ পহেলা আগষ্ট, বাঙালি জাতির ইতিহাসের এক শোকাবহ এই আগষ্ট মাস। এ মাসেই আমরা বাঙ্গালী জাতি হারিয়ে ছিলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের অনেক সদস্যকে।
আজ শোকাবহ আগস্টের প্রথম দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধে,
যশোরের বাঘারপাড়া থেকে অসংখ্য নেতাকর্মী সাথে নিয়ে ছুটে যান, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের গাইন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার ।
মঙ্গলবার দুপুরে তার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তিনি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, এবং মোনাজাত ও দোয়া পাঠ করা হয়।
এসময় ডা : নিকুঞ্জ বলেন আমাদের জননেত্রী শেখ হাসিনার দির্ঘ্যায়ু কামনা করি এবং তিনি যাতে দেশকে সুন্দর ভাবে পরিচালনা করতে পারে সেই কামনাও করি। এসময় অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন,
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল,জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ আরিফুল ইসলাম তিব্বত,
জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সরোয়ার মোল্যা সহ জামদিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।
উল্লেখ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ বাঘারপাড়া, বসুন্দিয়া ও অভয়নগরের আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন তিনি।

Leave a Reply