বাঘারপাড়া, বসুন্দিয়া ও অভয়নগর বাসিকে জরুরী ভিত্তিতে জানান যাচ্ছে যে একটি প্রতারক চক্র বিভিন্ন সময়ে বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে হজ পালন কারি ইচ্ছুক শিক্ষক সহ নানা ধরনের লোকদের নিবন্ধন করতে সাড়ে ৭হাজার টাকা জমা দিতে অনুরোধ করছে।
বিষয়টি নিয়ে এমপির পিএস কে ও এমপির সম্মান নষ্ট করতে একটি চক্র বেশির ভাগ সময়ে এই নাম্বার
01753-710011(০১৭৫৩৭১০০১১) থেকে অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, মৌলবি শিক্ষকদের ফোন করে ৮৮, যশোর -৪ চার আসনের মাননীয় সংসদ সদস্য বাবু রণজিৎ কুমার রায়ের পিএস
পরিচয় দিয়ে হজে লোক পাঠানোর কথা বলে রেজিস্ট্রেশন ফি বাবদ ৭৫০০ টাকা বিকাশে দিতে বলছে একটি প্রতারক চক্র, এ ব্যাপারে এমপির পিএ সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
ইতিমধ্যে নাউলী ডি.আই.এন.জি.এস মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পূর্বাচল মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দের ফোন করেছে।
এই বিষয়ে জানতে চাইলে এমপির পিএস জানান হজ সংক্রান্ত কোন কিছু আমরা করিনা। আমাদের কথা শুনে এ ফাঁদে না পড়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করা হলো।

Leave a Reply