1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বোর্ডে এসএসসিতে ৩ স্কুলের সবাই ফেল, শো’কজের সিদ্ধান্ত

  • শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

চলতি বছরে এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধিনে ৩টি স্কুলের সব পরীক্ষার্থী ফেল করেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে বলে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ। তবে এ বছর ১৯৩টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে এক ব্রিফিং তিনি এ তথ্য জানান।
ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, যশোর বোর্ডের অধিনে খুলনা বিভাগে ২ হাজার ৫৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসিতে অংশ নেয়। তারা ১০টি জেলার ২৯২টি কেন্দ্রে পরীক্ষায় অবতীর্ণ হয়। মোট পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন। যাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। পাসের হার ৮৬.১৭। এ বছর ১৯৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। অর্থাৎ শতভাগ পাস করেছে। আর শতভাগ ফেল করেছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী।স্কুল তিনটি হলো, সাতক্ষীরার তালা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সদর উপজেলার মুলাদী তালতলা মাধ্যমিক বিদ্যালয় ও যশোরের শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।পরীক্ষা নিয়ন্ত্রক জানান, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন, মুলাদী তালতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন ও সাড়াতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন পরীক্ষার্থী এবারের এসএসসিতে অংশ নিয়েছিলো। ফলাফলে ৩টি প্রতিষ্ঠানের ১৫ পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তাদের জবাবের উপর নির্ভর করে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews