1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৪৭৯ বার পড়া হয়েছে

যশোর বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

যশোর শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায়  পাসের হার কমেছে। কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় যশোরে বোর্ডে পাসের হার ৮৬.১৭। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন। যা গত বছরের তুলনায় অনেক কম। ২০২২ সালে পাসের হার ছিল ৯৫.১৭।

জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ জন। তার মানে জিপিএ-৫ কমেছে ১০ হাজারেরও বেশি। বোর্ডের পরীক্ষা বিভাগের কর্মকর্র্তারা বলছেন করোনার কারণে গত বছর সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়নি। এ কারণে পাসের হার এবং জিপিএ-৫ বেশি ছিল। এ বছর সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় এ অবস্থা হয়েছে।

পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালে যশোর বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী। এরমধ্যে বহিষ্কার হয় নয়জন। পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী। জিপিএ-৪ থেকে ৫ এর মধ্যে ৪৫ হাজার ২১, ৩.৫ থেকে ৪ এর মধ্যে ২৮ হাজার ৭৪৪, জিপিএ-৩ থেকে ৩.৫ এর মধ্যে ২৩ হাজার ৪২৫, জিপিএ-২ থেকে ৩ এর মধ্যে ১৬ হাজার ১৮ ও জিপিএ-১ থেকে ২ এর মধ্যে ৩৮৮ জন।

কৃতকার্য পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৬৫ হাজার ১৩৭ ও মেয়ে ৬৯ হাজার ৭৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে ২০ হাজার ৩৩৯ জন ছেলে ও ১৮ হাজার ৬১ জন মেয়ে পাস করেছে। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৬৩৬ ও মেয়েদের মধ্যে ৯ হাজার ৩০১ জন। মানবিক বিভাগ থেকে পাস করেছে ৩৫ হাজার ৫৮৮ জন ছেলে ও ৪৩ হাজার ৬১০ জন মেয়ে।

এদের মধ্যে ৩০২ জন ছেলে ও ১ হাজার ৪০৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে পাস করেছে ৯ হাজার ২১০ জন ছেলে ও ৭ হাজার ৪০৫ জন মেয়ে। এদের মধ্যে ৩০৯ জন ছেলে ও ৬৬৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews