1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ডিবি পুলিশ কর্তৃক আন্তঃজেলা গাড়ি ও মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, ২টি পিকআপ ২টি মোটরসাইকেল জব্দ।

  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

যশোর ডিবি পুলিশ কর্তৃক আন্তঃজেলা গাড়ি ও মোটরসাইকেল চোর চক্রের ০৬ সদস্য গ্রেফতার, পৃথক ঘটনায় ০২টি পিকআপ ও ২টি মোটরসাইকেল জব্দ

নিজেস্ব প্রতিবেদক যশোর :

যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এল.আইসি টিম গাড়ি ও মোটরসাইকেল চোর চক্রকে গ্রেফতার অভিযান পরিচালনা করিয়া

(ক) ইং ২৭ জুলাই রাত অনুমান আটটায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম, শফি আহমেদ রিয়েল,

এএসআই রঞ্জন বসু এবং ফোর্সদের সমন্বয়ে একটি টিম কোতয়ালী মডেল থানার মুড়লী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে, পাশাপাশি ০২টি মটর ওয়ার্কসপে অভিযান পরিচালনা করে ০২টি চোরাই পিকআপ গাড়ি, মাস্টার চাবি এবং জাল সনদপত্রসহ ওই চক্রের ২ সদস্যকে হাতে নাতে আটক করেন।

এই সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-১০৯ তাং-২৭/০৭/২০২৩ তারিখ ধারা-৩৭৯/৪৬৭/৪৬৮/৪১৩ পেনাল কোড রুজু হয়।

(খ) যশোরের বিভিন্ন এলাকা হইতে একাধিক মোটরসাইকেল চুরি সংক্রান্তে জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবির এলআইসি টিম তদন্তে নামেন।

অভয়নগর থানাধীন দিয়াপাড়া ব্রীজ এলাকা হইতে জনৈক শাহারুল ইসলাম এর ১টি ডাব ডিক্স এর ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও আমডাঙ্গা সাকিন হইতে জনৈক মোজাহিদুল ইসলাম এর ১টি কালো কালারের এফজেডএস ভার্সন-৩ মোটরসাইকেল চুরি সংক্রান্তে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে চোর চক্রকে সনাক্ত করে ডিবি’র এসআই মফিজুল ইসলাম,

পিপিএম এর নেতৃত্বে এসআই শফি আহমেদ রিয়েল এবং অভয়নগর থানার এসআই মনিরুল ইসলাম দের সমন্বয়ে একটি টিম গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহযোগীতায় ইং ২৮/০৭/২০২৩ তারিখ রাত ১২.১৫ মিনিটে অভয়নগর থানার দিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের ০৩ সদস্যকে ১টি মোটরসাইকেল,

মাষ্টার চাবিসহ হাতে নাতে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তি মতে তাদের নিয়ে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানার সরজগঞ্জ নামক এলাকা হইতে চোর সিন্ডিকেটের আরেক সদস্যকে গ্রেফতার করে তার হেফাজত থেকে আমডাঙ্গা সাকিন থেকে জনৈক মোজাহিদুল ইসলামের চুরি যাওয়া ইয়ামাহা এফজেডএস ভার্সন-৩

মোটরসাইকেল উদ্ধার ও দিয়াপাড়া ব্রীজ থেকে নেওয়া পালসার মোটরসাইকেল এর বিক্রয় লব্দ টাকা উদ্ধার করেন। চোরাই উদ্ধার মোটরসাইকেল সংক্রান্তে মোজাহিদুল ইসলাম, পিতা-নুরুল ইসলাম, সাং-সিরাজকাঠি, থানা-অভয়নগর , জেলা-যশোর বাদী হয়ে অভয়নগর থানায় এজাহার দায়ের করেন।

আসামীর তথ্য মতে পিকআপ গাড়ি চোর চক্র :
১। মোঃ আজিম (৫২), পিতা- মৃত সামছুল হাওলাদা, মাতা-মজিতন নেছা, স্থায়ী সাং-পূর্ব ডামুড্যা, থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুর বর্তমান ঠিকানা- আগানগর, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা ২। মিন্টু মুন্সী (৩০), পিতা- বেলায়েত মুন্সী, মাতা- সম্মোহরী, সাং-নন্দোনস্বর, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর

মোটরসাইকেল চোর চক্র :
১। মোঃ বাদশা মিয়া (২১), পিতা- মোঃ মঙ্গল আলী @ মকবুল, মাতা- মাফুজা বেগম, সাং-নরেন্দ্রপুর আমদুলিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ২। মোঃ রাসেল সরদার (২২), পিতা-মৃত আঃ মালেক সরদার, মাতা-সেলিনা বেগম, সাং-নরেন্দ্রপুর পুরাতন পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৩। শুকুর আলী রানা (২৯), পিতা- মৃত আবু সাঈদ, মাতা-ঝর্ণা বেগম, সাং- বাহাদুরপুর ,

থানা-কোতয়ালী, জেলা-যশোর ৪। মোঃ সিরাজুল ইসলাম (২৮), পিতা- মোঃ সাইদুর রহমান, মাতা- পারুলা খাতুন, সাং-হাজরাহাটি, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা।

উদ্ধারকৃত আলামতঃ ০২টি চোরাই পিকআপ গাড়ি।২। মাষ্টার চাবি, জাল সনদ ও মোবাইল ফোন। ৩। ০২টি মোটরসাইকেল।৪। মাষ্টার চাবি
৫। মোটরসাইকেল বিক্রয় লব্দ-৩৩ হাজার টাকা।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews