স্টাফ রিপোটার :বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজ সন্তোষ কুমার অধিকারী ৬৬ বছরে পদার্পণ করেছেন। তিনি ১৬-০২-১৯৭৮ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে যোগদান । ০১-০৭-৭৯ তারিখ Assistant to TEO পদে যোগদান । অতঃপর ৩১-০৫-৮৩ তারিখ BRC এর মাধ্যমে পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান । পরবর্তীতে ৭ম বিসিএস (১৯৮৫) এর মাধ্যমে ১৫-০২-৮৮ তারিখে বিসিএস প্রশাসন ক্যাডার পদে যোগদান । চাকরি জীবনের দীর্ঘ পরিক্রমায় ২০১৩ সনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন এবং এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত থেকে ০৮-০৮-২০১৫ তারিখ থেকে পি আর এল এ গিয়েছেন । কি কাকতালীয় মিল । চাকরির শুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবার চাকরির শেষও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে । তিনি অবসর জীবনে গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ ভূমিদস্যু মুক্ত সমাজ গঠনে এবং শিক্ষা প্রজ্ঞা ও ন্যায় ভিওিক সমাজ গঠনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী নৌকার মাঝি হতে চান।

Leave a Reply