সর্বোচ্চ তথ্য প্রকাশ , সর্বনিম্ন গোপনীয়তা এ স্লোগান কে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের আয়োজনে শিক্ষা,
স্বাস্থ্য ,ভূমি ,পরিবেশ ও নির্মাণ বিষয়ক একটিভ সিটিজেন গ্রুপ গঠন বুধবার বিকেলে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর আব্দুল হালিম এর সঞ্চালনের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যশোর সচেতন নাগরিক কমিটি ( সনাক) যশোরের সভাপতি অধ্যক্ষ মোঃ শাহীন ইকবাল,
আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নওশাদ বানু, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া শরীফ, সনাক সদস্য আমিনুর রহমান,প্রমুখ,
সবশেষে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের আওতায় একটিভ সিটিজেন গ্রুপ গঠনের পর তিন জন গ্রুপ লিডার নির্বাচন করা হয়।

Leave a Reply