1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় চাঁদা না-পেয়ে মৎস্য ঘের চাষির হাতের আঙ্গুল কেটে দিলো দুর্বৃত্তরা

  • বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় চাঁদা না-পেয়ে মৎস্য ঘের চাষির হাতের আঙ্গুল কেটে দিলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক :

“কি অপরাধ ছিল আমার ছেলের” হাতের আঙ্গুল কেটে নিতে হবে বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন বসুন্দিয়া গ্রামের বিমল মালো সরকারের স্ত্রী সহ পরিবারের লোকজন।

২৫ জুলাই দিবাগত রাত ২টার দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বারভাগ বিলের ভিতর অসীম কুমার সরকার (৪২) নামের এক মৎস্যঘের চাষির কাছে চাঁদা না-পেয়ে বা-হতের বৃদ্ধা আঙ্গুল ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী দুর্বৃত্ত চক্র।

ঘটনাটি জানার জন্য যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আঙ্গুল কর্তনকারী অসীমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে করলে তিনি বলেন, আমার সাথে কোন দন্দ নেই বা লেনদেনও নেই। আমার বাবা আর আমি ঘেরে ছিলাম রাত ১টার পর চারজন লোক এসে আমাকে ডেকে বলে কিছু কথা আছে।

ডেকে নিয়ে যায় অন্য পাড়ে ওখানে যাওয়ার পর বলে এখানে না সামনে চলো। রাস্তা দিয়ে যেতে যেতে বলে “একবছরের বেশি মাছ চাষ করিস তা আমাদের সাথে যোগাযোগ করিসনি কেন”।

বলতে বলতে প্রায় এক কিঃমিঃ বারভাগ দাড়িরপর রাস্তার বটতলা নামক স্থানে এনে চোখমুখ বেধে মেরে ফেলার হুমকি দেয় এবং ধারালো অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে শেষ করে দেয়ার কথা বলে।

আবার বলে থাক এবারের মত তাই বলে বা-হাত ইটের উপর রেখে বৃদ্ধা আঙ্গুল চাপাতি নিয়ে তিন-চার টুকরো করে কেটে নিয়ে ছেড়ে দেয়। ওই রাতে রক্তাক্ত অবস্থায় আঙ্গুল চেপে দৌড়াতে দৌড়াতে বসুন্দিয়া নাথপাড়ায় নিজ বাসাতে চলে আসেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেন।

তাৎক্ষণিক বাড়ির লোকজন যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। বারভাগ বিলের ঘের মালিক সহ আশপাশের মানুষের দাবী চিহ্নিত সন্ত্রাসী দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

ঘের মালিক সাবেক সেনা সদস্য মোঃ ইউছুপ আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি দুঃখজনক এদের শাস্তি হওয়া উচিত। আরো বলেন প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের সাথে পরামর্শ করছেন। এছাড়া প্রাথমিকভাবে সকালে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছন।

ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহিদুল ইসলাম ও এ, এস আই বাবু লক্ষন ঘটনা স্থলে এসে বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকার এই সন্ত্রাসী চক্রটিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া অসীম সুস্থ হাওয়ার পর মামলার প্রস্তুতি নেয়া হবে।

এব্যাপারে অসীম বলেন, ঘের মালিক সহায়তা করলে মামলা করবেন। স্থানীয়রা জানান, এই সন্ত্রাসী চক্রটি দীর্ঘদিন ধরে ঘের মালিক সহ বিভিন্ন যায়গায় চাঁদাবাজি, চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছে।

এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। চক্রটিকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শান্তির প্রত্যাশায় এলাকাবাসী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews