যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর পূজা কমিটির উদ্যোগে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার গৃহীত উন্নয়নের প্রচার ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । ২৫ জুলাই মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি,

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। ঘোষনগর পূজা কমিটির সভাপতি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে এসময়,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোহাকুলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, জনাব আবু মোতালেব তরফদার, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রফেসর নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক, ফয়সাল আহমেদ নিউটন, উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, প্রমূখ।

Leave a Reply