1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বসুন্দিয়ায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় এমপি রনজিত রায়

  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

বসুন্দিয়ায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় এমপি রনজিত রায়

নিজস্ব প্রতিবেদক :

যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টায় বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় চত্বরে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতির জন্য এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কমিটি ও ৯টি ওয়ার্ড কমিটির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে মতামত গ্রহন এবং বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সভা সম্পন্ন হয়।

বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সাংসদ বাবু রনজিত কুমার রায়। তিনি দেশের চলমান উন্নয়ন ও উন্নয়নের কারিগর বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার

নেতৃত্বে দেশকে স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ার ‘ভিশন’ বাস্তবায়ন করার প্রচেষ্টায় প্রত্যেককে এক-একজন দক্ষ কর্মীর ভূমিকা পালনের আহবান করেন। বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য

রাখেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান (রাসেল), বাংলাদেশ পুলিশের সাবেক আর আই লূৎফর রহমান খান, বসুন্দিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদ খান,

বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন প্রমুখ।

এছাড়া বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগ নেতা শেখ ফারুক হোসেন, সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম ইমন, সাকিব খান, সাহাদ সরদারসহ ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলালীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews