শুক্রবার যশোরের বাঘারপাড়ায় বর্ণময় কিন্ডারগার্টেন স্কুলে ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মহিরন যুব সমাজের আয়োজনে এ ক্যাম্পে চিকিৎসা সেবা দেন বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ডা: নিকুঞ্জ বিহারী গোলদার ।
এ দিন সকাল থেকে মহিরন ও আশেপাশের গ্রাম থেকে আগত প্রায় দেড় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিকালে সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা: নিকুঞ্জ বিহারী গোলদার।
এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক কৃষিবিদ এনায়েত হোসেন লিটন, যুবলীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল সুমন,
যুবলীগ নেতা রাসেল আহম্মেদ , ইব্রাহিম হোসেন লিংকন প্রমুখ।

Leave a Reply