1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে বক্তব্য চাওয়ায় সাংবাদিককে মামলার হুমকি

  • শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এখন আতঙ্কপুরিতে পরিনত হয়েছে। ফলে সাধারণ ও অসহায় রোগী ও তার স্বজনরা এ হাসপাতাল ও কর্তৃপক্ষের উপরে আস্থা রাখতে পারছেন না।চিকিৎসা না পেয়ে ডাক্তারদের ভয় ও আতঙ্কে শিশু সাভান শায়ান সিদ্দিকিকে(২) হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন তার পরিবার।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের মিথ্যা মামলায় বুধবার শিশুর পিতা আবুবক্করের জামিন মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে শহরের শিশু হাসপাতালে ডাক্তার হামিমের তত্ত্বাবধায়নে শিশু চিকিৎসাধীন রয়েছেন। তথ্য নিশ্চিত করেছেন শিশুর মাতা চাঁদনী সিদ্দিকী। অপরদিকে, হাসপাতালে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ নীরাবতা পালন করলেও স্বাস্থ্য বিভাগের উদ্ধর্তন কর্তৃপক্ষ ঘটনার খোজ খবর নেওয়া শুরু করেছেন।

শিশুর মাতা চাঁদনী সিদ্দিকী জানান, মঙ্গলবার চিকিৎসক রবিউল ইসলাম শিশুটির নানি হালিমা বেগম অসৌজন্য আচারন করেন এর প্রতিবাদ জানান শিশুর পিতা তখন হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর বাবাকে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠান। দুপুরে পরে শিশুর শারীরিক অবস্তার অবনতি হলে এবং হাসপাতাল থেকে উন্নত কোন সেবা পাওয়া যায়নি। এছাড়া ওয়ার্ডের সেবিকাদের অসৌজন্য আচারনের কারনে শিশু ছাড়পত্র চাই। কিন্তু চিকিৎসকরা ছাড়পত্র না দেওয়ার কারনে এবং শিশুর উন্নত চিকিৎসা ও নিরাপত্তহীনতা মনে করায় সাভান শায়ান সিদ্দিকিকে বাড়িতে নিয়ে আসি। বর্তমানে শহরের শিশু হাসপাতালে ডাক্তার হামিমের তত্ত্বাবধায়নে শিশু চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বুধবার একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে শহরময় আলোচনার ঝড় ওঠে। সাধারণ মানুষ বিভিন্ন মন্তব্য শুরু করেন। হাসপাতালে ভর্তি রোগীদের কাছে সেবা প্রতিষ্ঠানটি আতঙ্কপুরিতে পরিনত হয়েছে। ফলে সাধারণ ও অসহায় রোগী ও তার স্বজনরা এ হাসপাতাল ও কর্তৃপক্ষের উপরে আস্থা রাখতে পারছেন না। আবার কেউ কেউ বলছেন কর্তৃপক্ষের উদাসিনতা এবং দায়িত্বহীনতার কারনে ইন্টার্ণ চিকিৎসকরা রোগী ও স্বজনদের সাথে এমন আচারন করার সাহস পাচ্ছেন।

ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাসিন্দা মারুফ হোসন জানান, আবাসিক চিকিৎসক যে বক্তব্য বিভিন্ন পত্রিকায় দিয়েছেন। তাতে সাধারণ মানুষ চিকিৎসকের কাছে কিছু জিজ্ঞাসা করতে যেতে পারবে না। এক থেকে দু’বার চিকিৎসক বা সেবিকাদের কাছে জানতে গেলেই রোগীর স্বজনদের নামে মামলা দিবেন। তাহলে হাসপাতালের উপরে সাধারণ মানুষের আস্থা থাকে কি ভাবে। সেবা নিতে গেলেও তো মানুষের ভয় লাগবে। একই ভাবে মন্তব্য করেছেন শহরের খালদা রোড এলাকার সোহেল হোসন।

এদিকে স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানিয়েছেন, তুচ্ছ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ মিমাংশা করতে পারতেন। কিন্তু তিনি তা না করে বিষটি উসকে দিয়েছেন। এমনকি সরকারি কর্মকর্তা দিয়ে মামলা করিয়েছেন। উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেননি হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তত্ত্বাবধায়কের নিদেশনায় ডাক্তার পার্থ প্রতিম চক্রবার্তী মামলা দায়ের করেন।

স্বাস্থ্য বিভাগের অপর একটি সূত্র জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা ঘটনার নিরাবতা পালন করতে দেখা গেছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধর্তন কর্তৃপক্ষ বিষটি খোজ-খবর নেওয়া শুরু করেছেন।

উল্লেখ্য যে, মঙ্গলবার হঠাৎ করে সকালে হালিমা বেগমের নাতি শরীরে ১০৪ ডিগ্রী জ্বর ওঠলে দ্রুত বাড়িতে পানি-পট্টি দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করি। এ সময় ওয়ার্ডে দ্রুত শিশুকে সেবা দেওয়ার জন্য কতব্যরত সেবিকাকে বলেন। এ সময় সেবিকা বলেন চিকিৎসকের চেম্বারে টিকিট আছে। সেখানে সেবিকা বৃদ্ধ শিশুর নানিকে পাঠান। এ সময় দরজা নক না করে বৃদ্ধ নানি ওয়ার্ডের মধ্যে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। তখন রুমে বসে অন্যান্য শিশু রোগীদের টিকিটে ব্যবস্থাপত্র লিখছিলেন ইন্টার্ণী ডাক্তার রবিউল ইসলাম। তখন শিশুটির নানি হালিমা বেগম চিকিৎসককে তুমি বলে সম্ভধন করে দ্রুত সেবা প্রদানের অনুরোধ জানান। কিন্তু চিকিৎসক রোগীকে সেবার না দিয়ে হালিমা বেগমকে ‘স্যার’ বলে না ডাকার কারনে মা বয়সি হালিমার সাথে অসভ্য আচারন করেন। তখন হালিমার জামায় আবুবক্কর মা বয়সি হালিমার সাথে অসভ্য আচারন করার অপরাধে চিকিৎসক রবিউল ইসলামকে ক্ষমা চাইতে বলেন। তখন উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি ইন্টার্ণী চিকিৎসক পরিষদ এক হয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানালে তিনি রোগীর সেবার ব্যবস্থা না করে রোগীর স্বজন ও ডাক্তাদের নিয়ে আরএমও রুমে নিয়ে শালিস বৌঠকের আয়োজন করেন। এ সময় তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ শিশুটির বাবাকে ক্ষমা চাইতে বললে তিনি অপরাধ না করার কারনে ক্ষমা চাননি। এ সময় ওয়ার্ডের অনান্য রোগীর অনুরোধে সেবিকারা শিশুটিকে প্রাথমিক সেবা প্রদান করেন। পরে শিশু রোগীর বাবাকে আসামী করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতীম চক্রবর্তী শিশু ভর্তির তথ্য গোপন করে কোতোয়ালি থানা মামলা দিয়ে শিশুর বাবা জেল হাজতে পাঠান।

এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদের কাছে সংবাদ প্রকাশের পরে প্রশাসনিক কোন পদক্ষে নিয়েছেন কি না জানকে চাইলে তিনি তেলে বেগুনে জলে উঠে বলেন এ ঘটনায় আপনাকে কোন বক্তব্য দিতে রাজি না। ‘চিকিৎসা ভুল না সঠিক সেটা আপনি কি ভাবে বুঝলেন। আপনি কি ডাক্তার’ আপনার নামে আমি মনহানির মামলা করব। আপনি হাসপাতালে আমার চেম্বারে আসবেন না। আপনার সাথে আমি কথা বলতে চাই না। আপনারা যা পারেন লেখেন।’

এদিকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতীম চক্রবর্তি বলেন, ‘শিশু সাইয়ানকে প্রোপারলি চিকিৎসা দেওয়া হয়েছে। একটি ওষুধ প্রদানের পরে নিধারিত সময়ের পরে আবার ওষুধ দেওয়া হয়। তিনি আরও জানান, রোগীকে সম সময় সকালে ছাড়পত্র দেওয়া হয়। তারা বিকালে ছাড়পত্র চাইছে। কিন্তু বিকালে তো ছাড়পত্র দেওয়ার নিয়ম নাই। তাই দেওয়া হয়নি। এখন তারা নিজ ইচ্ছাই যেতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তো বাধা দিতে পারেন না।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews