যশোরের বাঘারপাড়ায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের লক্ষ্যে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দরাজহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৪ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এদিন বিকেল পৌনে ৫ টায় দরাজহাট ইউনিয়নের কালিকাপুরে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মহিলা আওয়ামীলীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্য অনিতা মল্লিক শ্যাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী,
ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন ও ইউপি সদস্য ফিরোজ হাসান, শিক্ষিকা শিউলি রানী, ছাত্রলীগ নেতা সাদ খানসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী সরকারের নানা উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, শেখ হসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নৌকা নিয়ে আসবে, তঁাকেই ভোট দিয়ে বিজয়ী করতে হবে। কারণ আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।
উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে বার বার দরকার শেখ হাসিনার সরকার। উঠান বৈঠক শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন তরুন আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।




Leave a Reply