মঙ্গলবার ১৮ জুলাই ডিবি যশোরের এসআই(নিঃ) মোঃ শাহিনুর রহমান, এএসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ একটা ৩০ মিনিটে
যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ধর্মতলা টু ছুটিপুরগামী পাকা রাস্তা মোহাম্মদপুর গ্রামস্থ শামসুর রহমানের পুকুর পাড়ের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ রাকিব হাসান(১৯), পিতা-মোঃ মহিউদ্দিন, মাতা-পারভিনা,
২। মোঃ রেজাউল ইসলাম @ রেজা(৪০), পিতা- আনিছুর রহমান, উভয়সাং- মনোহরপুর পশ্চিমপাড়া, থানা- ঝিকরগাছা, জেলা- যশোরদ্বয়কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৩০,০০০ /= টাকা। এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।

২য় অভিযানে
মঙ্গলবার ১৮ জুলাই ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এএসআই আজাহারুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ সাড়ে ৮ টার সময়
কোতয়ালী মডেল থানাধীন ষষ্টিতলা সাকিনস্থ যশোর জেলা স্কুলের মেইন গেটের উত্তর পাশে মুজিব সড়ক রাস্তার উপর হতে আসামী (১) নাহিদ হাসান (২৫), পিতা- দাউদ হোসেন, সাং- বাইশা চাঁদপুর, থানা- ঝিকরগাছা,
(২) দেলোয়ার হোসেন (২৭), পিতা- আব্দুস সালাম, সাং- রেলগেট পশ্চিমপাড়া, থানা- কোতয়ালী, উভয়জেলা- যশোরদের ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ২০,০০০/= টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।




Leave a Reply