যশোরের ঝিকরগাছায় দুর্নীতি দমন কমিশন (দুদক) উদ্যোগে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ, রচনা প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও সততা স্টোরের জন্য অর্থ প্রদান করা করা হয়েছে। গতকাল ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে এ অনুষ্ঠান করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কেএম মামুনুর রশিদ,
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম, কামরুজ্জামান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রোগ্রামার যুবাইদা খাতুন ও যশোর দুদকের সহকারী পরিচালক মো: জালাল উদ্দীন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।আলোচনায় বক্তারা শিক্ষার্থীদেরকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘দুর্নীতি প্রতিরোধে ডিজিটাল বাংলাদেশের ভুমিকা’ বিষয়ে বাংলা ও ইংরেজি রচনা, কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতারণ,
শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ২ জন মেধাবীকে বৃত্তি প্রদান ও ২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সততা স্টোর চালু করার জন্য নগত অর্থ প্রদান করা হয়।




Leave a Reply