1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার

  • মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে

যশোরে বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক যশোর :

যশোরের বেনাপোল সীমান্ত থেকে তিন কেজি ৪শত ৯৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ২১ বিজিবি খুলনা।খুলনার ২১ বিজিবির একটি টিম বেনাপোল সীমান্তে দায়িত্ব পালনকালে তাড়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় পাচারকারি আটক হয়নি বলে বিজিবি জানিয়েছে। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।

আজ মঙ্গলবার ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর রহমান।

বিজিবি কর্মকর্তা জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় বিজিবির একটি টহলদল অবস্থান নেয়।এ সময় একটি মোটরসাইকেলে সন্দেহভাজন দুইজনকে আসতে দেখে বিজিবির টহলদল থামার নির্দেশ দিলে তারা কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে মোটরসাইকেল তল্লাশি করে একটি গামছায় মোড়ানো অবস্থায় ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়।যার ওজন তিন কেজি ৪৯৮ গ্রাম এবং বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানান বিজিবির কর্মকর্তা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews