যশোরে অস্ত্র মামলায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন সোমবার আদালতে আত্মসমর্পণ করেছেন। জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানালে বিচারক শেখ নাজমুল আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর শাহেদ হোসেন নয়নের বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। এই মামলায় সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply