যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের টাওরা-নীলকণ্ঠনগর ৬নং ওয়ার্ডের উপনির্বাচনে মেম্বার পদে মো. তাহাজ্জত হোসেন নির্বাচিত হয়েছেন।
তালা প্রতীকে ৮১১ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গোলাম সরোয়ার ফুটবল প্রতীকে পেয়েছেন ৬৪৪ ভোট।
আজ সোমবার টাওয়া উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
এ নির্বাচনে ২ হাজার ২৭৩ জন ভোটারের মধ্যে এক হাজার ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এ উপনির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করাই ছিল আমাদের মূল লক্ষ্য।
আমরা সেটা করতে পেরেছি। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।
এপ্রিল মাসে এ ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আকবার আলী মারা যাওয়ায় এ আসন শূন্য ঘোষণা করা হয়।




Leave a Reply