1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

  • রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা

যশোরের ঝিকরগাছায় ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাত ৯টার দিকে উপজেলার কানাইরালী বাঁশতলা মোড় থেকে তাকে একটি ট্রাকসহ আটক করা হয়। এ সময় ট্রাক থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার সাধন কুমার ঘোষ (৩৫) সদর উপজেলার হামিদপুর ঘোষপাড়ার মৃত রাধানাথ ঘোষের ছেলে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

যশোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক লায়েকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে কানাইরালী বাঁশতলা মোড়ে রডবোঝাই একটি ট্রাকে অভিযান চানানো হয়।

বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যান চালক। পরে ট্রাকে থাকা মালিককে আটক করা হয় এবং কেবিনের ভেতর বিশেষ কায়দায় রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা চট্টগ্রাম থেকে রড ও গাঁজা নিয়ে শিওরদাহ বাজারে যাচ্ছিলেন।

লায়েকুজ্জামান আরও জানান, ট্রাকটির পলাতক চালক আটক সাধন কুমার ঘোষের ভাই। তারা মাদক কারবারি।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। গ্রেফতার আসামিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews