1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ

  • সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

যশোরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ

যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পাশবিক নির্যাতন করে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার শিরীন এ আদেশ দেন। আসামি ওসমান আলী ঝিকরগাছা উপজেলার দিঘড়ি গ্রামের আককাজ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি মোস্তাফিজুর রহমান মুকুল।
আদালত সূত্র জানায়, ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের সন্তোষ আলীর মেয়ের রাশিদা খাতুনের সাথে আসামি ওসমানের বিয়ে হয়। পরে বেরিয়ে আসে ওসমান পরনারী আসক্ত ও তার একাধিক বিয়ে রয়েছে। বিয়ের পর তাদের একটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়ের জন্মের পর থেকে ওসমান যৌতুকের দাবিতে রাশিদার উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। বেশকয়েক বার হত্যারও চেষ্টা করে।
সর্বশেষ ২০০৪ সালের ৭ মার্চ রাত সাড়ে ১১টার পর কয়েকজনকে নিয়ে বাড়িতে আসে ওসমান । পরে তার উপর পাশবিক নির্যাতন করে তাকে হত্যা করে। পরের দিন সকালে রাশিদার মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজন আসে। এলাকাবাসীর হত্যার বিষয়টি জানালে ওসমান বাড়ি থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি ঝিকরগাছা থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়। মামলায় দিঘড়ি গ্রামের সাবুলের ছেলে কুতুব আলী , রজব আলীর ছেলে ফজর আলী, আব্দুল খালেকের ছেলে সাদেক আলী ও একই গ্রামের কালুকে আসামি করা হয়। অভিযোগ করা হয়, তারা একত্রে প্রথমে রাশিদাকে ধর্ষণ করে পরে পরিকল্পিত ভাবে হত্যা করে।

এদিকে, মামলাটি ঝিকরগাছা থানার এসআই হাবিবুর রহমান তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেন। চার্জশিটে অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে অব্যহতির আবেদন জানানো হয়। সর্বশেষ সোমবার এ মামলার রায় ঘোষনা করে আদালতে। রায়ে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় ফাঁসির আদেশ ও এক লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। আসামি পলাতক রয়েছেন। #

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews