নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ মোড়লের ছেলে বীর মুক্তিযোদ্ধা আবদার রহমান আবদার (৭৭) মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, তিন পুত্রসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি গঙ্গানন্দপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
আজ শুক্রবার সকালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে এই বীর মুক্তিযোদ্ধাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হকের নেতৃত্ব রাষ্ট্রীয় সালাম (গার্ড অফ অনার) প্রদান করা হয়।
গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দীন,
সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ,
গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রহমান, সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন বিল্টুসহ মুক্তিযোদ্ধা কমান্ডারগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।



Leave a Reply