1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দির্ঘ ১৭ বছর পর যশোরে স্বেচ্ছাসেবক লীগের বর্ণাঢ্য আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

দির্ঘ ১৭ বছর পর যশোরে স্বেচ্ছাসেবক লীগের বর্ণাঢ্য আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হওয়া ঐহিহাসিক সম্মেলনে ময়দানে ঈদগাহ মাঠে সকাল থেকেই আসতে থাকেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ডেলিগেট ও কাউন্সিলর মিলিয়ে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী অগনিত মানুষ। তাদের উপস্থিতিতে বিকেল ৫ টা ২০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সুচনা হয়।

সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন ও যুগ্ম আহবায়ক ইমামুল কবীর।
শুরুতেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রামাণ্য ভিডিও চিত্রের সাথে বাঁশি বাজিয়ে টানা ২৪ মিনিট (অনির্বাণ) অনুষ্ঠান স্থল যশোর ঈদগাহ মাঠ বুদ করে রাখেন ২১ পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আব্দুল হাকিম।

এ সময় তার সাথে অংশ নেন আরো ৯ জন দেশ সেরা যন্ত্রশিল্পী। দুটি নজরুল সংগীতসহ ৭ টি দেশের গান সম্বলিত মিউজিক্যাল ড্রামা উপস্থাপন করা হয়। এরপর স্বেচ্ছাসেবক লীগের ৩ মিনিট ৩৬ সেকেন্ডের একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সংগঠনের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠুর সার্বিক ব্যবস্থাপনায়।

দ্বিতীয় পর্ব শুরু হয় সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে। কোরআন তেলোয়াত করেন হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, গীতা পাঠ করেন হরিদাস বিশ্বাস ও বাইবেল থেকে পাঠ করেন ডিটু সরকার।

যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বহুকাঙ্খিত ত্রিবার্ষিক সম্মেলনে সকাল ১০টা থেকে বিকেল ৩ টার মধ্যে যশোর ঈদগাহ ময়দান পরিপূর্ণ হয়ে যায়। যশোর শহর উৎসবের নগরীতে পরিণত হয়। শহরের সবত্র বর্ণিল সাজ মুগ্ধ করে মানুষকে।

এদিকে সম্মেলন ঘিরে রাত ১১ টায় সর্বশেষ তথ্যানুযায়ী যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের এই সম্মেলনে সভাপতি পদে ২৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪৬ জন তাদের আগ্রহ জানান দিয়েছেন।

তবে অমিমাংসিত থেকে গেছে কমিটি গঠন। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ওই নামগুলো গ্রহণ করেছেন। আগামিতে যাচাই বাছাই করে কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সূত্র:রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews