বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখানের দোগাছির মোড় ভাঙ্গুড়া সড়কের রঘুরামপুর গ্রাম নামক স্থানে বৃষ্টির পানিতে রাস্তা ধসে কয়েক গ্রামের মানুষের চলাচলে বিগ্ন ভোগান্তিতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বিপাকে পড়েছে পথচারীরা বিকল্প পথ বেচে নিতে হচ্ছে এ অঞ্চলের জনগণের।
২০ থেকে ২৫ দিন ধরে বাকড়ী, দোগাছি, ঘোড়ানাছ, কমলাপুর, রঘুরামপুর, হাতিয়াড়া সহ আশপাশের গ্রাম গুলোর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে।
পাকা রাস্তা দিয়ে ভ্যান, রিকশা, ইজিবাইক, নসিমন, সহ ভারি ট্রাক চলাচল করতে পারছে না। তাছাড়া চলতি আমন মৌসুমে কৃষি জমিতে চাষ দেওয়ার জন্য পাওয়ার টিলার চালকরা জীবনের ঝুঁকি নিতে চাইছে না।
কর্মজীবিদের মোটরবাইকে যাতায়াতে বাকড়ী ভিটাবল্যা অথবা হাতিয়াড়া তুলারামপুর সড়ক ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌছাতে হচ্ছে। ভাঙ্গুড়া, নড়াইল, যশোর বাঘারপাড়া যেতে বিকল্প সড়কে ঘুরে ঘুরে কর্ম স্থানে পৌঁছাতে হচ্ছে বলে এখানকার মানুষ জানান।
এছাড়া এ অঞ্চলের স্কুল, কলেজগামী শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে। রঘুরামপুর কমিউনিটি ক্লিনিকের সুপ্রিয়া লস্কর, চম্পা বিশ্বাস, গৃহবধু স্বর্নালী বিশ্বাস, পথচারী বাকড়ী গ্রামের শচীন রায়, কমলাপুর গ্রামের ব্রজেন গোলদার, অসীম গোলদার,
করিমপুর গ্রামের মুরাদ হোসেন সহ স্থানীয়রা জানান বৃষ্টি শুরুর পর থেকে এই পাকা রাস্তায় ভারি যানবাহন চলাচলে ধসে যেয়ে গর্ত সৃষ্টি হওয়ায় পানি জমে ভোগান্তি শুরু হয়। স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যানকে জানানো হয়েছে।
আরো বলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির ও নৌকা প্রতীক প্রত্যাশী ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার এর বাড়ির সামনে রাস্তায় জন দুর্ভোগ তাদের কোন নজর নেই।
সরোজমিনে দেখতে যেয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু নিখিল কুমার আঢ্য’র বাড়িতে খবর নিয়ে জানা যায় তিনি পাঁচ মাসের জন্য ভারতে গেছেন। কথা হয় ইউপ চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত এর সাথে তিনি বলেন, সরোজমিনে দেখেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এলজিডি কর্মকর্তাদের জানিয়েছেন, তবে আশানুরূপ আশ্বাস পাননি। স্থানীয় গ্রামবাসী দ্রুত সংস্করণের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা দৃষ্টি কামনা করছেন।




Leave a Reply