সতের বছর পর যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রী বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জামাত এক দফার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করতে চায়।
তাদের এক দফা হলো বাংলাদেশের গনতন্ত্রকে হত্যা। দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করা। তাদের এক দফা হলো হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা। তাদের এক দফা হলো দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে দেশের উন্নয়ন করেছে সেটাকে ব্যহত করা। দেশের অগ্রগতিকে রুদ্ধ করা।
আজ বুধবার রাতে যশোর ঈদগাহ ময়দানে প্রায় দেড়যুগ পর সম্মেলনে উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আসাদুজামান মিঠুর সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য নির্মল কুমার চ্যাটার্জী,
স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন,

যশোর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অধ্যাপক ডা, নাছির উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি সৈয়দ নাছির উদ্দিন, কৃষিবিদ আব্দুস সালাম, খায়রুল হাসান জুয়েল, আবদুল্লাহ আল নাইম, তাওহিদুর রহমান, প্রমুখ।
বিকেল ৫ টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
প্রধান অতিথি বাহাউদ্দিন নাসিম আরও বলেন, বিএনপি জামাত এই অশুভ শক্তি আবার ক্ষমতায় এলে দেশের মানুষ বিশেষ করে আমাদের মা, বোন, শিশুরা নির্যাতনের শিকার হবেন। ধর্মীয় প্রতিষ্ঠান ভাংচুর করবে, কেননা তারা শান্তি সম্প্রীতি ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। সুযোগ পেলেই তারা দেশ তছনছ করবে, লুটতরাজ করবে, হিন্দু মুসলিম দাঙ্গা বাধাবে।
আজ বিশ্ব দরবারে আমাদের যে মর্যাদা তা এরা ভূলুণ্ঠিত করবে। আওয়ামীলীগের শাষনামলে শান্তি স্বস্তির উদাহরণ টেনে বাহাউদ্দিন নাসিম বলেন, দেশে জঙ্গি গোষ্ঠি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি।
বৈশ্বিক সংকটের ভিতরেও আমরা ৫ শতাংশ হতদরিদ্রর হার কমাতে সক্ষম হয়েছি। বাংলাদেশ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য-সমৃদ্ধি ও উন্নয়নে এগিয়ে গিয়েছে। এখন আর ডিজিটাল শুধু নয়।
স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা সকল অপ রাজনীতির মোকাবেলা করে তার লড়াই সংগ্রাম সামনের দিকে নিয়ে যাচ্ছেন। তার এ নেতৃত্ব ও সততা বিশে^ অনন্য মর্যাদা পেয়েছে। রাত ৯ ৪০ মিনিটে এ রিপোর্ট লেখার সময় কমিটি গঠন হয়নি।#




Leave a Reply