বিশেষ প্রতিনিধি:
গত মঙ্গলবার ১১ জুলাই ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আব্দুল্লাহ আল মামুন সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া রাত্র ১০টা :০৫ মিনিটে,মনিরামপুর থানার ষোলখাদা বাজার হইতে
এনায়েতপুর গামী পাকা রাস্তা সংলগ্ন নিমতলা মোড়স্থ ঘোষপাড়া গামী কাঁচা মাটির রাস্তার মুখে হইতে আসামী ১। মোঃ নয়ন হোসেন(২৭), পিতা-মোঃ বাচ্চু মিয়া, মাতা-মোছাঃ কহিনুর বেগম, সাং-মদনপুর নোয়াখালী পাড়া,
২। মোঃ তরিকুল ইসলাম(২৭), পিতা-মৃত আকবর আলী, মাতা-মোছাঃ সালেহা বেগম, সাং-মদনপুর দক্ষিনপাড়া, উভয় থানা-মনিরামপুর, জেলা-যশোর দ্বয়কে ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৪৫,০০০ /- টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মনিরামপুর থানায় এজাহার দায়ের করেন।


Leave a Reply