1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়ি ভাঙচুর

  • সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে শৈলকুপা উপজেলার শেখরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। সেসময় ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।
স্থানীয়রা জানায়, গত ৫ জানুয়ারি উপজেলার নিত্যান্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন ও বর্তমান চেয়ারম্যান মফিজ হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে শেখরা বাজারে ফারুক হোসেনের সমর্থক মাখনকে মারধর করে মফিজ হোসেনের সমর্থকরা। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
এ সময় ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সেখান থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান মফিজ হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি পরে কথা বলেন।
সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, আমার লোকজনকে মারধর করার পর ঘটনাটি ঘটেছে। তার জের ধরেই এ ঘটনা। মফিজের লোকজন আমার লোকের বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কয়েকজন আহত হয়েছে। ঘটনার শোনার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংগ্রহ রাত দিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews