1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেমিকের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ভর্তি প্রেমিকা

  • সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

যশোর শহরে মহিম হোসেন ফরাজি (১৭) নামে এক কিশোর ফাঁস দিয়ে মারা গেছে। এ খবর জানতে পেরে তার প্রেমিকা (১৪) হাত কেটে ও তুঁতে খেয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। রোববার (০৭ আগস্ট) এ ঘটনা ঘটে।

মহিম হোসেন ফরাজি যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বউবাজার এলাকার তোরাব আলী ফরাজির ছেলে। তার প্রেমিকাও একই এলাকার বাসিন্দা।

মাহিমের আত্মীয় মমিনুর রহমান জানান, শনিবার দুপুরে মহিম প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে যায়। এ সময় প্রেমিকার স্বজনরা মহিমকে ধরে মারপিট করে। এ অপমান সহ্য করতে না পেরে রোববার ভোরে নিজ বাড়িতে কাঁঠাল গাছের সঙ্গে ফাঁস দিয়ে মারা যায় মাহিম।

এদিকে রোববার দুপুরে দিকে মহিমের মৃত্যুর খবর জানতে পারে প্রেমিকা। সে সময় সেও আত্মহত্যার চেষ্টা করে। অসুস্থ অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিসিন ওয়ার্ডের বিশেষজ্ঞ ডা. আবু হায়দার মোহাম্মাদ মনিরুজ্জামান বলেন, প্রেমিকা সামান্য তুঁতে খাওয়ায় শরীরে বিষ ছড়াতে পারেনি। ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠবে আশা করি।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিমান তরফদার ঢাকা পোস্টকে বলেন, মৃত মহিম হোসেনের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের দাবি, প্রেমঘটিত কারণে মহিম আত্মহত্যা করেছে। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

সংগ্রহ ঢাকা পোষ্ট

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews