1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সড়ক দূর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম

  • শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে

যশোরে সড়ক দূর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম

মেয়ে খাদিজার চিকিৎসার জন্য ইজিবাইকে যশোরে আসছিলেন মা সোনিয়া খাতুন। সঙ্গে ছিলেন সোনিয়ার আরও দুই ছেলে হাসান-হোসেন, মা মাহিমা, খালা রাহিমা, খালাতো বোন জেবা তাহিরা। কিন্তু হাসপাতালে আসার পথে বেপোরোয়া একটি বাসের চাপায় হারিয়েছেন তার দুই ছেলে, মা, খালা আর খালাতো বোনকে। নিজেও ঢাকায় চিকিৎসা নিচ্ছেন আর খাদিজা যশোর জেনারেল হাসপাতালে।

শনিবার (৮ জুলাই) সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের বাবুল মুন্সির বাড়ির উঠানে গিয়ে দেখা গেছে, যমজ দুই ছেলের লাশ সামনে নিয়ে নির্বাক বসে আছেন তাদের বাবা হেলাল হোসেন। এই দুই শিশুর পাশের খাটিয়ায় শুয়ে আছেন তাদের নানি মাহিমা বেগম (৪৬)।

শুক্রবার সন্ধ্যায় বাসচাপায় মারা যান বাবুল মুন্সির স্ত্রী মাহিমা ও তার দুই নাতি হাসান ও হোসেন। যমজ এই দুই ভাইয়ের বয়স দুই বছর এক মাস। একই দুর্ঘটনায় নিহত হন মাহিমা খাতুনের বোন একই উপজেলার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর গ্রামের রাহিমা বেগম মুক্তা (৩২) ও মুক্তার মেয়ে জেবা তাহিরা (৫)। রাহিমার স্বামীর নাম সাইদুল ইসলাম। তিনি মালয়েশিয়া প্রবাসী।

এই দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ জন ছাড়াও মারা যান ইজিবাইক চালক একই উপজেলার মথুরাপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে আবু মুসা (১৭) , সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে ইমরান (২৫)ও তালবাড়িয়া গ্রামের মারুফ হোসেন মুন্না।

শনিবার সকালে নিহত মাহিমার বাড়িতে যেয়ে অভাবনীয় এ দৃশ্য চোখে পড়ে। বাড়ির উঠানে প্রতিবেশীরা ছাড়াও আত্মীয়-স্বজনদের ভিড়। কান্নার রোলে বাতাস ভারী হয়ে উঠেছে। আর দুই সন্তানের মৃত্যু, গুরুতর অবস্থায় স্ত্রী ও মেয়ে হাসপাতালে- এসব নিয়ে নির্বাক হেলাল হোসেন।

হেলাল হোসেন বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামেরই বাসিন্দা। তিনি ঢাকার হেমায়েতপুরে একটি চামড়া প্রক্রিয়াজাত করার কারখানায় কর্মরত আছেন। রাতে রওনা দিয়ে ভোরে বাড়ি এসে পৌঁছেছেন। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঢাকাতেই বসবাস করেন। কোরবানির ঈদের আগে সবাই গ্রামে এসেছিলেন। ছুটি শেষে হেলাল হোসেন কর্মস্থলে ফিরে গেলেও স্ত্রী সোনিয়া বেগম যমজ সন্তান হাসান- হোসেন ও মেয়ে খাদিজাকে (৫) নিয়ে বাড়িতে ছিলেন। মেয়ের চিকিৎসা করানোর জন্য ঢাকায় যাননি।

সোনিয়ার চাচা ছোটন হোসেন বলেন, খাদিজার গলায় টিউমার ছিল। এটি অপারেশনের জন্য শুক্রবার বিকালে তারা বাড়ি থেকে ইজিবাইকে যশোরের একটি ক্লিনিকে যাচ্ছিল। পথিমধ্যে লেবুতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি বাস তাদের চাপা দিয়ে কিছু দূর সামনে নিয়ে যায়। এতে আমাদের পরিবারের পাঁচ জন মারা যান। এ ছাড়া আমার ভাইঝি সোনিয়া ও তার মেয়ে খাদিজা গুরুতর আহত হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতেই সোনিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খাদিজা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্বজনরা জানান, আজ সকাল ১০টায় যাদবপুর ঈদগাহে তাদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অপরদিকে, একই উপজেলার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর গ্রামে প্রবাসী সাইদুল ইসলামের বাড়িতেও একই অবস্থা দেখা যায়। আত্মীয়- স্বজন ও প্রতিবেশীদের কান্নার রোলে বাতাস ভারী হয়ে ওঠে।

সাইদুল ইসলামের বড় ভাই সাংবাদিক সিরাজুল ইসলাম বলেন, রাহিমা বেগম মুক্তা ও তার মেয়ে জেবা তাহিরা স্বজনদের সঙ্গে যশোরে ক্লিনিকে যাওয়ার পথে মারা যান। তার ভাই সাইদুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। মাস দুয়েক আগে সর্বশেষ তিনি দেশে এসেছিলেন। সাইদুলের তিন মেয়ে। বড় মেয়ে সুমাইয়া শিরিন ষষ্ঠ শ্রেণিতে, মেজো মেয়ে রিফা তামান্না পঞ্চম শ্রেণিতে এবং জেবা তাহিরা এ বছর স্কুলে ভর্তি হয়। সকাল ১১ টায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অন্যদিকে নিহত মুন্নার স্বজনেরা জানান, এক সপ্তাহ আগে তার বিয়ে হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়েছিলেন মুন্না। ফেরার পথেই তার মৃত্যু হয়েছে।

আহত নয়নের স্বজনেরা জানান, নয়ন ও তার বন্ধু ইমরান যশোরে আসছিলেন। দুই বন্ধুর মধ্যে ইমরান ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। আর নয়ন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. তাজুল ইসলাম। বাসের চালকও হেলপারকে আটকের চেষ্টা চলছে বলে জানান।

উল্লেখ্য, শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের লেবুতলা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় আট জনের মৃত্যু হয়েছে।

 

সূত্র: রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews