বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে স্থানীয় আওয়ামীলীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করা হয়। শুক্রবার বিকালের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর – ৪ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বলেন,
আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।প্রচার করতে হবে সরকারের উন্নয়নের কথা।
ধলগারাস্তা মোড়ে এদিনের সমাবেশে সভাপতিত্ব করেন জামদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন।
উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউআুস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার,
পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, স্থানীয় আওয়ামীলীগ নেতা আকবর হোসেন,আব্দুল ওহাব, মুছা মন্ডল, ফারুক শেখ,আমির মোল্যা, কুটি মিয়া, রবিউল মোল্যা, খায়রুল ইসলাম, আকরাম হোসেন, শ্রমিক নেতা সাইফুল ফকির, শাহীন রেজা,
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বাঘারপাড়া উপজেলা শাখার উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ পলাশ, আব্দুল কাদের, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান প্রমুখ।


Leave a Reply