1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রধানমন্ত্রীকে না বলা অসম্ভব, অবসর ভেঙে তামিম

  • শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। অবসর ঘোষণার প্রায় ৩০ ঘণ্টা পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসর প্রত্যাহার করেছেন তিনি। তবে, ক্রিকেটে ফিরবেন আরও দেড় মাস পর। এ কয়দিন বিশ্রামে থাকবেন দেশসেরা ওপেনার।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম বলেন, ‘আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় দাওয়াত করেছেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে ফিরিয়ে নিচ্ছি।’

অভিমানে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তাই কান্নায় ভেঙে পড়েন তামিম ইকবাল। গতকাল (বৃহস্পতিবার) তামিমের ওই কান্নায় কেঁদেছে পুরো বাংলাদেশ।

এরপর গতকাল রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন তামিমকে। সেটা যে শুধু গুঞ্জন নয়, তা বোঝা যায় আজ। চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তামিম, দুপুরে প্রধানমন্ত্রীর দেখা করতে যান গণভবনে।

তামিমের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। প্রধানমন্ত্রী ডাকেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও।

দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় তামিমের। অবশেষে আসে অবসর প্রত্যাহারের ঘোষণা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হওয়ার সময় গণমাধ্যমকে তামিম জানান, সবাইকে না করা গেলেও দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে তো না বলা সম্ভব নয়। তাই অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল।’

তামিম যোগ করেন, ‘মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

দেশসেরা ওপেনার ফিরবেন আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ দিয়ে। খেলবেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews