যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল খান সাজু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টার দিকে সাজু নিজ বাসা হতে প্রয়োজনীয় কাজ মিটানোর উদ্দেশ্যে ঝিকরগাছা রওনা হলে বাঁকড়া-ঝিকরগাছা মহাসড়কের জেবি ভাটা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছে ধাক্কা খান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগআঁচড়া মমতাজ মজিদের ক্লিনিকে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে রেফার্ড করেন।
সাজুর পরিবারের সদস্যরা তাকে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দিয়ে বিকেল ৫টার দিকে নড়াইলে পৌঁছালে নিহত হন।
নিহত সাকিল খান সাজু ছিলেন ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল ইসলামের একমাত্র ছেলে। তার পিতাও ক্যানসার রোগে আক্রান্ত।


সূত্র: রাতদিন
Leave a Reply