1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জ্বালানির দাম বৃদ্ধির যশোরে বাড়লো   সব রুটের ভাড়া 

  • সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ      জ্বালানি তেলের দাম বৃদ্ধির একদিন পর যশোর থেকে চলাচল করা সব রুটের ভাড়া বাড়ানো হয়েছে। আগের ভাড়া থেকে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বাস মালিকরা। নতুন ভাড়ায় ঢাকায় সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।

যাত্রীদের দাবি, জ্বালানির দাম যে পরিমাণ বেড়েছে তার তুলনায় ভাড়া বাড়ানো হয়েছে অনেক বেশি। অন্যদিকে মালিকপক্ষের অভিযোগ ভাড়া তুলনামূলক কম বাড়ানো হয়েছে। রোববার যশোরের বিভিন্ন বাসস্ট্যান্ডে খোঁজ নিয়ে জানা যায়, ইতিমধ্যে বর্ধিত ভাড়া নেয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে।

সংশ্লিষ্টরা বলছেন, যশোর-খুলনা রুটে বাস ভাড়া ছিল ১১০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ১৪০ টাকা। যশোর-বেনাপোল ৬০ টাকার স্থলে ৮০, যশোর-সাতক্ষীরা ১২০ টাকার স্থলে ১৫০ টাকা, যশোর-বাগআঁচড়া ৬০ টাকার স্থলে ৮৫, যশোর-মণিরামপুর ৩০ টাকার জায়গায় ৪০ টাকা,

কেশবপুর ৫০ টাকার পরিবর্তে ৭০ টাকা, যশোর-নড়াইল ৫০ টাকার স্থলে ৭৫, যশোর-কুষ্টিয়া ১৭০ টাকার পরিবর্তে ২০০ টাকা, যশোর-চৌগাছা ৫০ টাকার স্থলে ৬০ টাকা, যশোর-ছুটিপুর ৪০ টাকার স্থলে ৫০ টাকা, যশোর-জীবননগর ১০০ টাকার স্থলে ১৩০, যশোর-মাগুরা ৮০ থেকে ১০০ টাকা নির্ধারণ করা করা হয়েছে।

এছাড়া, যশোর-ঢাকার এবং যশোর-সিলেট পরিবহনে নন এসিতে ১০০ ও এসি বাসে ২০০ টাকা বাড়িয়েছে মালিকপক্ষ। তবে, বাসমালিকরা বলছেন,তেলের মূল্য যখন প্রতি লিটার ৬৫ টাকা ছিল, তখন প্রতি কিলোমিটার এক টাকা ৪২ পয়সা হারে নেয়া হতো, এরপর তেল ৬৫ থেকে যখন ৮০ টাকা লিটার করা হয় তখন প্রতি কিলোমিটার ৩৮ পয়সা করা হয়েছিল।

কিন্তু এক লাফে যখন তেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধি করা হলো তখন প্রতি কিলোমিটারে ৮০ পয়সা ভাড়া বাড়ানো উচিৎ। অথচ তা না হয়ে মাত্র ৪০ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সবমিলিয়ে এখন প্রতি কিলোমিটারের ভাড়া দাঁড়িয়েছে দু’ টাকা ২০ পয়সা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews