1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিলে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নৈশ প্রহরী নিহত

  • শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

যশোরে বিলে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নৈশ প্রহরী নিহত

যশোর সদর উপজেলার ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া বাওড় পাড় থেকে আব্দুর রহিম লস্কার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে স্থানীয়দের দেয়া তথ্য মতে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, নিহত রহিম বৃহষ্পতিবার রাতে বিলে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। নিহত আব্দুর রহিম পার্শ্ববর্তী ছোট বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বারেক লস্করের ছেলে ।

নিহতের স্বজনরা জানান, আব্দুর রহিম কয়েতখালী বিলে নৈশ প্রহরীর কাজ করতেন। কিন্তু সম্প্রতি বিলটি অন্যের দখলে যাওয়ায় তিনি চাকরিচুত হন। বৃহষ্পতিবার রাতে ১১টার দিকে তিনি প্রতিবেশী ইসরাইল ও বাবু খাকে সাথে নিয়ে কয়েতখালী বিলে মাছ ধরতে যান।

এসময় ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনজন তিন দিকে দৌড় দেন। অন্যদুইজন নিজ বাড়িতে ফিরলেও আব্দুর রহিম নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে আড়পাড়া বাওড় পাড়ে আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন বলেন, কয়েতখালী বিল নিয়ে বিরোধ চলছিলো। রহিম একটি পক্ষের সাথে ছিলো। অপরপক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া কায়েতখালীর সাইফুল মেম্বার, রাসেল,

আনোয়ারসহ তাদের সন্ত্রাসী বাহিনী এ হত্যার সাথে জড়িত বলে দাবি করেন তিনি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, দুর্বৃত্তদের ধাওয়ার পর আব্দুর রহিমের মরদেহ পাওয়া গেছে। এবিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

সংগ্রহ : রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews