০৭ জুলাই শুক্রবার যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় যশোর জেলাকে মাদক মুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্স ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় এসআই শাহিনুর রহমান এর নেতৃত্বে এএসআই আমিরুল, কামরুল ও ফোর্সসহ একটি চৌকশ টিম মনিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিতিত্তে মনিরামপুর থানাধীন উত্তর খেদাপাদা সাকিনে জনৈক আবু সিনহা এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করিয়া
আবু সিনহার বসতঘরের কক্ষ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ৫০ পিচ ইয়াবা টেবলেটসহ ০৩ জনকে হাতে নাতে ধৃত করেন।
অবৈধ অস্ত্রগুলি ও মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার সংক্রান্তে এসআই শাহিনুর রহমান বাদী হয়ে মনিরামপুর থানায় পৃথক ২টি এজাহার দায়ের করেন, মনিরামপুর থানার মামলা নং ১৩ ও ১৪ তাং-০৭/০৭/২০২৩ ইং অস্ত্র আইন ও মাদকদ্রব্য আইনে পৃথক ০২টি মামলা রুজু হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ গোপনে অবৈধ অস্ত্রগুলি ও মাদকদ্রব্য ক্রয়/বিক্রয় করে আসছে।
আসামীর তথ্য মতে, ১। আবু সিনহা (৪২), পিতা- মৃত মকছেদ মাষ্টার, মাতা- খায়রুননেছা, সাং-উত্তর খেদাপাড়া ১ নং ওয়ার্ড, থানা-মনিরামপুর, জেলা-যশোর
২। মোঃ হাফিজুর রহমান (৩২), পিতা- মৃত আঃ হামিদ, মাতা- ফরিদা বেগম, সাং-খেদাপাড়া বাজারপাড়া ১ নং ওয়ার্ড, থানা-মনিরামপুর, জেলা-যশোর
৩। মোঃ মাহাবুর রহমান (২৫), পিতা- মৃত আঃ হালিম, মাতা- রজব বানু, খেদাপাড়া বৈদ্যনাথতলা, থানা-মনিরামপুর, জেলা-যশোর
উদ্ধারকৃত আলামত হলো ১টি বিদেশী ৭.৬৫ পিস্তল, ০২ রাউন্ড পিস্তলের গুলি
২। ৫০ পিচ ইয়াবা।




Leave a Reply