1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

  • বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

যশোরের চৌগাছায় সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বানু বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।তিনি উপজেলার নায়ারণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবু শামার স্ত্রী। এ ঘটনায় ট্রাকচালক নয়ন হোসেন (২৫) এবং ঘাতক ট্রাকটিকে হেফাজতে নিয়েছে পুলিশ।বুধবার (৫ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে নারায়ণপুর বাজারে নারায়ণপুর কপোতাক্ষ ব্রিজ সড়কে এই ঘটনা ঘটে।

নিহতের স্বামী আবু শামা জানান, বুধবার সকালে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের পাশের নারায়ণপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে একটি সরু রাস্তা দিয়ে নাারায়ণপুর বাজার-নারায়ণপুর কপোতাক্ষ ব্রিজ সড়কে ওঠেন। এসময় বাজার থেকে একটি ট্রাক (যশোর-ট-০৯৯৩) পেছন দিকে (ব্যাক গিয়ারে) যাওয়ার পথে তাকে পিষে দেয়। ট্রাকের পেছনের চাকা বানু বেগমের মাথার উপর দিয়ে চলে যায়। এতে তার মাথার মগজ রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এঘটনায় স্থানীয়রা ট্রাক ও চালক নয়ন হোসেনকে আটক করে রাখেন। সংবাদ পেয়ে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন ও থানার ২য় কর্মকর্তা উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ, ট্রাক ও ট্রাকের চালককে হেফাজতে নেয় এবং উত্তেজিত জনতাকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঘটনাস্থলে থাকা নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন জানান, ট্রাকটির কোন লুকিং গ্লাস নেই এবং চালকের কোন সহকারীও ছিলো না। চালক একাই দ্রুত গতিতে পেছন দিকে (ব্যাক গিয়ারে) যাওয়ার পথে ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, ট্রাকটির কোন লাইসেন্স এমনকি ফিটনেস নেই এবং সেটি দুদিন ধরে এই সড়ক দিয়ে একইভাবে খুবই দ্রুত গতিতে খোয়া বহন করছে।

ট্রাকটির চালক নয়ন হোসেন বলেন, তিনি সড়ক নির্মাণ কাজে নারায়ণপুর কপোতাক্ষ ব্রিজের উপরে ঠিকাদারি প্রতিষ্ঠানের বেচে যাওয়া ইটের খোয়া উপজেলার ভারত সীমান্তবর্তী কুলিয়া গ্রামে বহন করছেন। ব্রিজের উপরে ট্রাক ঘুরানোর জায়গা না থাকায় বাজারের তিন রাস্তার মোড় থেকে ঘুরিয়ে পিছন দিকে (ব্যাক গিয়ারে) যেয়ে ট্রাক লোড দিতে হচ্ছে। বুধবারও এভাবে ঘুরিয়ে পেছন দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সহকারী না থাকার কথা স্বীকার করে তিনি বলেন, আমি ডান সাইড দেখে অল্প গতিতেই যাচ্ছিলাম তবে তিনি (বৃদ্ধা) বাম দিক দিয়ে হঠাৎই গাড়ির পেছনে ধাক্কা খেয়ে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক এবং চালককে হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংগ্রহ : রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews