সকারের উন্নয়ন দেখে বিরোধীরা ঠিক থাকতে পারছেনা, যে কারনে দেশের উন্নয়নের কারিগর আওয়ামীলীগ সরকারের নামে দেশে বিদেশে কুৎস লটাতে শুরু করেছে একটি মহল। আপনাদের কাছে অনুরোধ রহিল এসব গুজব কথায় কান না দিয়ে নিজেদের দলকে আরো সুসংগঠিত করতে হবে। বললেন ৮৮-যশোর – ৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়।
বৃহস্পতিবার বাঘারপাড়ায় আওয়ামী মহিলালীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিন বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় বাঘারপাড়া উপজেলা যুব মহিলালীগের আহবায়ক সালমা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন,

দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর তাসলিমা খাতুন, যুব মহিলালীগ নেতা পল্লবী খাতুন, ফাতেমাতুল বহ্নি,রেক্সোনা সুলতানাসহ বিভিন্ন ইউনিয়নের যুব মহিলালীগের নেতা নেত্রী কর্মীরা।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রণি ভৌমিক। আলোচনা সভার পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য রনজিৎ কুমার রায়কে সাথে নিয়ে
উপজেলা পরিষদ অভ্যন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। পরে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান টি শেষ হয়।


Leave a Reply