1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১১ মাস পর জামিনে মুক্ত টিএস আইয়ূব উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা

  • মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

১১ মাস পর জামিনে মুক্ত টিএস আইয়ূব উজ্জীবিত  বিএনপি নেতাকর্মীর

স্টাফ রিপোর্টার :

দীর্ঘ ১১ মাস ৪ দিন কারাভোগের পর অবশেষে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বাঘারপাড়া উপজেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।

সোমবার রাত ৯টার কিছু পর ময়মনসিংহ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

তার মুক্তির খবরে বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়ায় বিএনপি নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন। দলীয় সূত্রে জানাগেছে, গত ২০২২ সালের ২৯ জুলাই বাঘারপাড়ার ছাতিয়ানতলা দরাজহাট গ্রাম থেকে বাঘারপাড়া থানা পুলিশ ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবকে গ্রেফতার করেন।

সেই থেকে তিনি কারাগারে আটক ছিলেন। এসময় ঢাকার আদালতে দুদকের একটি মামলাসহ পুলিশের দায়ের করা কথিত নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের হওয়া ২৭ টি মামলায় তাকে আটক দেখানো হয়।

এই দীর্ঘ সময়ে কারাগারে থাকাকালীন সময়ে তিনি অন্যসব মামলায় জামিন লাভ করলেও দুদকের মামলায় আটক ছিলেন। সর্বশেষ গত ২৬ জুন ঢাকা মহানগর স্পেশাল সিনিয়র জজ আদালতের বিচারক জনাব আসাদুজ্জামানের আদালত থেকে তিনি জামিন লাভ করেন।

তবে ২৭ জুন থেকে পবিত্র ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকায় তার জামিনের কাগজপত্র আদালত থেকে কারাগার পর্যন্ত পেঁৗছাতে বিলম্ব হয়।

সোমবার ডাকযোগে জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর ময়মনসিংহ কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেন। বাঘারপাড়া থানা বিএনপির আহবায়ক শামসুর রহমান রাতে জানান,

ময়মনসিংহ কারাগার থেকে জামিনের পর টিএস আইয়ূব রাতেই তার ধানমন্ডীর বাসায় পেঁৗছান। তার মুক্তিতে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ফিরে পেয়েছে। যা আগামী রাজপথে সরকার পতনের আন্দোলনে গতি স ার করবে।

কারামুক্তির পর মঙ্গলবার সকালে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মাঠ থেকে তাকে দূরে রাখার জন্য সরকার পরিকল্পিতভাবে কারাগারে আটক রেখেছিলো।

কারাগারে থাকাবস্থায় যশোর-৪ নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসা ও সহানুভূতির কথা ভোলার নয়।

নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী আন্দোলনে রাজপথে সক্রিয় হবেন বলে জানান তিনি। তিনি বলেন, দলের শীর্ষ নেতাদের সাথে কথা বলার পর খুব দ্রুত সময়ে এলাকায় ফিরতে চান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews