1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নারী পুলিশ সার্জেন্টের কর্তব্য কাজে বাঁধা দেয়ার অভিযোগে যুবক আটক

  • সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

যশোরে নারী পুলিশ সার্জেন্টের কর্তব্য কাজে বাঁধা দেয়ার অভিযোগে যুবক আটক

যশোরে এক নারী পুলিশ সার্জেন্টের সাথে অসদাচরণ ও কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে যশোর শহরের দড়াটানা ট্রাফিক চত্বর থেকে সোহেল তানভীর নামে এক যুবককে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।

আটক সোহেল তানভীর যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার আলী আকবরের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

যশোর ট্রাফিক পুলিশের নারী সার্জেন্ট অপান্বিতা বৈরাগী গত রোববার সন্ধ্যার সময় শহরের দড়াটানায় দায়িত্ব পালনকালে সোহেল তানভীর মোটরসাইকেল নিয়ে আসে।

এ সময় তার মাথায় হেলমেট ও গাড়ির কাগজপত্র কাছে ছিল না। দায়িত্ব ও কর্তব্যরত নারী সার্জেন্ট সোহেল তানভীরের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি নারী সার্জেন্টের সাথে দুর্ব্যবহার করেন। এ সময় দায়িত্বে থাকা অন্যান্য ট্রাফিক পুলিশ কনস্টেবলের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন ও সরকারি কাজে বাধা সৃষ্টি করেন।

এ সময় শহরের দড়াটানা এলাকায় ব্যাপক হারে যানজট সৃষ্টি হয়। পরে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানালে পুলিশ সোহেল তানভীরকে আটক করে।

এঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, আটক সোহেল তানভীরের বিরুদ্ধে এর আগে থানায় মাদক মামলা রয়েছে।

সংগ্রহ: রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews