1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-সতীনের বিরুদ্ধে মামলা

  • রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মণিরামপুরের খোর্দ্দ গাংড়া গ্রামের গৃহবধূ মোমেনাকে হত্যার অভিযোগে স্বামী সতীনকে আসামি করে যশোর আদালতে একটি মামলা হয়েছে। রোববার নিহত মোমেনার মামা জয়পুর গ্রামের এরশাদ আলী গাজী বাদী হয়ে এ মামলা করেছেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ অভিযোগটি গ্রহণ করে এ ঘটনায় থানায় কোন মামলা আছে কিনা থাকলে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে।

আসামিরা হলো খোর্দ্দ গাংড়া গ্রামের আব্দুল লতিফ খাঁ ও তার স্ত্রী মর্জিনা বেগম।

মামলার অভিযোগে জানা গেছে, মায়ের মৃত্যুর পর মোমেনা তার মামা বাড়িতে থেকে বড় হয়েছে। আসামি আব্দুল অব্দুল লতিফ খাঁর প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও মোমেনাকে ভালোবেসে বিয়ে করেছিল।

বিয়ের কিছুদিন যেতে না যেতে মোমেনার সতিন নানা অজুহাতে তার সাথে ঝগড়া বিবাদ করত। এঘটনার জের ধরে মোমেনাকে মারপিট করত তার স্বামী। গত ২৫ জুলাই মোমেনার সাথে তার সতিনের ঝগড়া হয়। আব্দুল লতিফ বাড়ি এসে ঝগড়ার কথা শুনে মোমেনাকে বেদম মারপিট গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বলে। সকালে ঘর থেকে মোমেনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাড়ির লোকজন।

আসামিরা পরিকল্পিতভাবে মোমেনাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় রশি দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে প্রচার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করে। পরে স্থানীয়দের কাছে ঘটনা জেনে শুনে থানায় অভিযোগ দিলে মামলা হিসেবে রেকর্ড না হওয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।সংগ্রহ দৈনিক স্পন্দন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews