1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভালোবাসা থেকে আমার নামে গরুর নাম রাখা হয়েছে : হিরো আলম

  • শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

‘আমার নামে গরুর নাম রাখা হয়েছে, এতে আমি কষ্ট পাই নাই। নাম তো ভালোবাসা থেকে রাখছে। আমি ভিডিওতে দেখেছি। যে লোক হিরো আলম নামে গরুর নাম রাখছে সে ক্যামেরার সামনে ভালোবেসে নামটা রাখছে।

আর আমার নাম ব্যবহার করে যদি কারো উপকার হয় হোক। ’ 

সম্প্রতি বগুড়ায় এক ব্যক্তি কোরবানির গরুর নাম রাখেন হিরো আলম। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে ‘শাকিব খান’ ও ‘জায়েদ খান’ নামের দুটি গরু। প্রতিবার কোরবানির পশুর হাটে গরুর বাড়তি নজর পেতে জনপ্রিয় তারকা ও আলোচিত ব্যক্তিদের নামে গরুর নামকরণ হয়ে থাকে। এ প্রসঙ্গেই আশরাফুল আলম ওরফে হিরো আলম উপরোক্ত মন্তব্য করলেন।

তবে গরুর এমন নামকরণ সহজভাবে নিতে পারেননি অভিনেতা ওমর সানী। অভিনয়শিল্পীদের নামে গরুর নামকরণে ক্ষিপ্ত হয়েছেন ওমর সানী। তবে একেবারেই ক্ষিপ্ত নন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বর্তমানে একটি গানের শুটিংয়ে কলকাতায় রয়েছেন।

হিরো আলম ও ওমর সানী একই সিনেমায় অভিনয় করেছেন। মইন বিশ্বাস পরিচালিত মার ছক্কা নামের এই ছবি নিয়ে বেশ শোরগোল তৈরি হয়েছিল।

নাম ব্যবহার করে কেউ লাভবান হলে তিনি তাতে দোষ দেখেন না। এমনটাই জানিয়ে কলকাতা থেকে বৃহস্পতিবার সকালে কালের কণ্ঠকে বলেন, ‘যারা বিখ্যাত হয় তাদের নামেই গরুর নাম রাখা হইছে। সাধারণ কারো নামে তো নাম করা হয়নি। যাদের নাম আছে, যারা বিখ্যাত তাদের নামেই গরুর নাম রাখছে, এটা যেমন ভালোবাসা থেকে, তেমনই তারা হয়তো আমাদের নাম ব্যবহার করলে কিছুটা লাভবান হবে। হোক তাতে কী। আমরা তো নষ্ট হয়ে গেলাম না। ’

গরুর নাম চোখে পড়ার জন্যই নায়কদের নামে রাখা হয় বলে মনে করেন হিরো আলম। এতে দোষের কিছু দেখেন না তিনি।   আশরাফুল আলম বলেন, ‘দেখবেন বিভিন্ন পোশাকের নাম জনপ্রিয় নাটকের নায়িকাদের নামে কিংবা সিনেমার নায়কদের নামে রাখা হয়। মানুষ এইসব পোশাক কেনার জন্য কত কাণ্ড করে। দেখলেন না পাখি জামা কেনার জন্য কত কী হয়ে গেল। তা গরুর নামও এভাবে রাখা হয়। যাতে চোখে পড়ে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews