1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় পুকুরের পানিতে ভাসছিল দুই শিশুর লাশ

  • রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় পুকুরের পানিতে ভাসছিল দুই শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছায় একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ০২ জুলাই রোববার বিকেলে উপজেলার নাভারণ দক্ষিণপাড়া মাঠের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত পরশ হোসেন (১২) বেলেরমাঠ গ্রামের মহাসিন হোসেনের ছেলে। সে ইয়াকুব ভুঁইয়া শিশু একাডেমির ৫ম শ্রেণির ছাত্র এবং সৈকত হোসেন (১২) একই এলাকার সাগর হোসেনের পুত্র। সে যশোরের একটি মাদরাসায় অধ্যায়নরত ছিল। তারা দুজন সম্পর্কে খালাতে ভাই।

স্থানীয়রা জানান, মাঠে অন্যদের সঙ্গে ফুটবল খেলছিল পরশ ও সৈকত। খেলা শেষে তারা পুকুরে গোসলে নামে। সেখানেই ডুবে মারা যায়। নাভারণ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, আমার ভাতিজা স্প্রে করার জন্য পুকুর থেকে পানি নিতে এসে দুটি শিশুর লাশ ভাসতে দেখে। পরে আমাকে ফোন করলে ঘটনাস্থলে এসে পুলিশকে জানাই।

বেলেরমাঠ এলাকার সেলিম রেজা বলেন, বাড়ি থেকে সাইকেল নিয়ে গোসলের উদ্দেশে বের হয় পরশ ও সৈকত। কী কারণে নিজ গ্রাম থেকে এত দূরে এসেছে তা তাদের বাবা—মায়ের কাছেও রহস্য। তবে ঘটনাস্থলের অদূরে একটি ফুফুর বাড়ি রয়েছে বলেও জানান সেলিম।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  ঝিকরগাছার নাভারণ দক্ষিণপাড়া মাঠের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews