1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে বিপুল ফারাজী

  • রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে বিপুল ফারাজী

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় দুইদিনব্যাপী গ্রামীণ বাংলার ঐতিহ্য ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ জড়ো হয় বাঘারপাড়ার আগ দোহাকুলার পরিত্যক্ত মাঠে। খুলনা, পাবনা, নড়াইল, যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩০টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। দুরন্ত গতিতে ছুটে চলে ঘোড়া আর সেই ঘোড় দৌড় দেখে উৎসাহিত নানা বয়সের দর্শনার্থীরা। প্রতিযোগিতা পাশাপাশি মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ খেলনা এবং বাহারি খাবারের পসরা বসানো হয়।

গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ও মানুষকে বিনোদন দেয়ার জন্য এই ঘোড় দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয় বলে জানায় আয়োজক কমিটি। শনিবার (১ জুলাই) দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক যুবলীগ নেতা এম এম রিয়াদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,

উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মিল্টন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, আব্দুল কাদের, ইউপি সদস্য ফিরোজ হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা পাপন রহমান রাকিব।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীসহ অন্যান্য অতিথিরা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে যশোরের অভয়নগরের নিসার ফকিরের ঘোড়া, দ্বিতীয় হয় খুলনার মোহাম্মদ আলীর ঘোড়া ও তৃতীয় স্থান অধিকার করে নড়াইলের টিপু সুলতানের ঘোড়া। পুরস্কার হিসেবে তাদের দেওয়া হয় দুটি ফ্রিজ ও একটি স্ট্যান্ড ফ্যান। এছাড়া কয়েকটি সান্তনা পুরস্কার দেওয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews