1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় সন্তোষ অধিকারীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় সন্তোষ অধিকারীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় পৌরসভা শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (২৮ জুন) বেলা ১১ টায় দোহাকুলা রাই-কমল শিক্ষা ফাউন্ডেশন ভবন প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. চিত্ত রঞ্জন রায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শশাঙ্ক কুমার পালসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। বৈরি আবহাওয়ার মধ্যে প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ ঈদসামগ্রী উপহার দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-৪ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী বলেন, ধর্ম যার যার উৎসব সবার।

অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সহাবস্থান করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক কোটি পরিবারকে খাদ্য সাহায্য দিয়েছেন।

আমরা ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আপনাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।

আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে৷

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews